শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি : | ০৪:১৯ পিএম, ২০২২-০২-০২
লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টায় উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় সকাল ৮টার দিকে চট্টগ্রামমুখী পুলিশবাহী গাড়ির সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় চার পুলিশ সদস্য গুরুতর আহত হন।
আহত পুলিশ সদস্যরা হলেন—৮ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য এএসআই নাজমুল হাসান, নায়েক অনুকূল বর্মণ, কনস্টেবল আবদুস সামাদ ও আবদুল মান্নান।
এ বিষয় দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দুর্ঘটনার শিকার গাড়ি দুটি ও আহত চার পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited